Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেলানিয়ার লেখা চিঠি পুতিনকে পৌঁছে দিলেন ট্রাম্প, কী আছে সেই বার্তায়

আলাস্কায় ইউক্রেন ইস্যুতে বৈঠক করেছেন ট্রাম্প ও পুতিন

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১২:০৭ পিএম

আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় ৩ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে যুদ্ধবিরতি বা চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। বৈঠক শেষে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগত একটি চিঠি লিখেছেন। চিঠিতে ইউক্রেন ও রাশিয়ার শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন তিনি।

হোয়াইট হাউসের দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ওই কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আলাস্কায় বৈঠকের সময় ট্রাম্প নিজ হাতে মেলানিয়ার চিঠিটি পুতিনকে পৌঁছে দেন। তবে মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাস্কা সফরে যাননি।

তবে মেলানিয়ার ওই চিঠিতে কী লেখা আছে, তা নিয়ে ওই দুই কর্মকর্তা বিস্তারিত জানাননি। শুধু জানিয়েছেন, এতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে শিশুদের অপহরণ করার বিষয়টির উল্লেখ থাকতে পারে। এর আগে এ চিঠির কথা প্রকাশ্যে আসেনি।

রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় শিশুদের অপহৃত হওয়ার বিষয়টি ইউক্রেনের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি ইস্যু। এ বিষয়ে ইউক্রেন অভিযোগ করেছে, রুশ বাহিনী হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে অপহরণ করেছে এবং তাদের পরিবার বা অভিভাবকের অনুমতি ব্যতিত রাশিয়া বা দখল করা এলাকায় নিয়ে গেছে। কিয়েভের মতে, এটা এমন এক যুদ্ধাপরাধ, যা জাতিসংঘ সনদে উল্লেখিত জাতি হত্যা বা জেনোসাইডের সংজ্ঞার মধ্যেও পড়ে।

তবে রাশিয়ার দাবি, তারা শুধু যুদ্ধক্ষেত্র থেকে অসহায় শিশুদের রক্ষা করছে।

   

About

Popular Links

x