Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান

‘বিপ্লবী ছাত্র জনতা’ ব্যানারে অবস্থান নিয়েছেন তারা

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০১:৩১ পিএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কয়েকজন।

রবিবার (২৪ আগস্ট) মধ্যরাত থেকে “বিপ্লবী ছাত্র জনতা” ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ”, “জুলাই রাজবন্দী”সহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

সোমবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফজলুর রহমানের বাসার সামনে রাস্তার মাঝে ব্যানার বিছিয়ে বসে থাকতে দেখা গেছে কয়েকজনকে। তারা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, “বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে ৮ থেকে ১০ জন ব্যক্তি অবস্থান নিয়েছেন। তারা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। পুলিশ সতর্ক অবস্থানে আছে।”

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে “কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য” দেওয়ার অভিযোগে বিএনপি থেকে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x