Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাইকোর্টে অতিরিক্ত ২৫ বিচারপতি নিয়োগ

রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪৩ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে অতিরিক্ত ২৫ বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এর আগে আজ সোমবার ঢাকাসহ ১৯ জেলায় ৪১ জন জেলা জজসহ একযোগে জেলা আদালতের ২৩০ বিচারককে বদলি করা হয়েছে। বদলি করা এসব বিচারকের মধ্যে রয়েছেন ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পর্যায়ের কর্মকর্তা।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক ৪টি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়।

নিয়োগ পাওয়া বিচারপতিদের তালিকা দেখুন এখানে

   

About

Popular Links

x