Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় কারিনা কায়সারের মৃত্যু

বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা কায়সার হামিদ

আপডেট : ১৬ মে ২০২৬, ০১:৪০ এএম

লিভার জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার।

উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পর শুক্রবার চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

পরিবার সূত্রে জানা গেছে, জ্বর ও সংক্রমণের পর কারিনার লিভার ফেইলিউর দেখা দেয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে প্রথমে ঢাকার একটি হাসপাতালে এবং পরে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া কারিনা পরে নাটক, ওটিটি ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত হন।

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

   

About

Popular Links

x