Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাবিতে ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বিষয় তথ্য দিলেই মিলবে পুরস্কার

অভিযুক্তকে আইনের আওতায় আনতে সাধারণ জনগণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ

আপডেট : ১৬ মে ২০২৬, ০৫:৩০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রধান সন্দেহভাজনের বিষয়ে তথ্য দিলেই পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে পুলিশ।

শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্তের সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে অপরাধীকে আইনের আওতায় আনতে সাধারণ জনগণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ।

ওই বার্তায় বলা হয়, “সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তির পরিচয়, বর্তমান অবস্থান কিংবা ঘটনা সংশ্লিষ্ট কোনো তথ্য যদি কারও জানা থাকে, তবে তা দ্রুত নিকটবর্তী থানা বা নির্দিষ্ট নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হল।” তবে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং জনস্বার্থে নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীকে উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে।

এছাড়া, ০১৩২০-০৮৯৩০৫ উক্ত নম্বরে যোগাযোগের জন্যও আহ্বান জানিয়েছে পুলিশ।

   

About

Popular Links

x