Sunday, October 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৌদির আরামকো স্থাপনায় হামলার দাবি হুথিদের

যদিও এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি সৌদি আরব

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। 

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইয়াহিয়া সারির ভাষ্যমতে, রিয়াদে আরামকোর স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে একটি 'সামরিক অভিযান' চালানো হয়েছে। হামলাগুলো 'নির্ভুল ও সরাসরি' হওয়ায় ওই স্থাপনায় আগুন ধরে গেছে বলেও দাবি তার।

যদিও এখন পর্যন্ত কোনো হামলার কথা জানায়নি। রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোয় আগুন লাগার কারণ সম্পর্কেও কোনো মন্তব্য করেনি সৌদি আরব।

তাদের দাবি, সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনী তুর আল-বাহা ও তায়েজ এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে ৯৭টি হামলা চালিয়েছে। এসব হামলায় যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও স্নাইপার ব্যবহার করা হয়।

গত মাসের শেষ দিকেও সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুতে আরামকোর স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছিল তারা।

   

About

Popular Links

x