Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোল্ডেন গ্লোবস-এ ভোট দেবেন ঢাকা ট্রিবিউনের সাদিয়া খালিদ রীতি

সাদিয়া খালিদ রীতি ২০১৯ সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস-এর (ফিপ্রেসকি) জুরি সদস্য হিসেবে কান চলচ্চিত্র উৎসবেও যোগদান করেছিলেন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০১:০০ এএম

৮০তম গোল্ডেন গ্লোবসে ভোট দিতে যাচ্ছেন ঢাকা ট্রিবিউনের শো-টাইম এডিটর সাদিয়া খালিদ রীতি। তিনি দ্বিতীয় বাংলাদেশী চলচ্চিত্র সমালোচক হিসেবে গোল্ডেন গ্লোবসে ভোট দেবেন। ২০২৩ সালের ১০ জানুয়ারি গোল্ডেন গ্লোবসের ৮০তম বার্ষিকী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ) নতুন ১০৩ জন ভোটার যুক্ত করেছে। যারা পরের বছরের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড তত্ত্বাবধান করবেন। এবারই প্রথম এইচএফপিএ সারা বিশ্ব থেকে ভোটার নিয়েছে।

এর আগে, ২০২০ সালে বার্লিনেল ট্যালেন্টস’এ সারা বিশ্ব থেকে আসা সাতজন অংশগ্রহণকারীর সঙ্গে চলচ্চিত্র সমালোচক হিসেবে যোগদান করেছিলেন  রীতি। তিনি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র সমালোচক যিনি ২০০৩ সাল থেকে চলমান এই অত্যন্ত মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের জন্য নির্বাচিত হয়ে আসছেন।

সাদিয়া খালিদ রীতি ১৩৪টি দেশের ৩,৪০০ জন আবেদনকারীর একটি পুল থেকে নির্বাচিত হয়েছিলেন।


উল্লেখ্য, বার্লিনেল ট্যালেন্ট হচ্ছে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বার্ষিক শীর্ষ সম্মেলন এবং নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেটি “বড় তিনটি” ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে একটি (কান, বার্লিন এবং ভেনিস)।

রীতি ২০১৯ সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস-এর (ফিপ্রেসকি) জুরি সদস্য হিসেবে কান চলচ্চিত্র উৎসবেও যোগদান করেছিলেন। তিনিই প্রথম বাংলাদেশি নারী যিনি এই সম্মান অর্জন করেছেন।

রীতি ২০১৯ সালের কেরালার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ২০১৮-১৯ সালের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য ফিপ্রেসকি জুরিও ছিলেন।

এছাড়াও তিনি ইতালির রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল, ভারতের শিলিগুড়ির ইন্টারন্যাশনাল শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল, নেপালের হিউম্যান রাইটস ফেস্টিভ্যাল, রাশিয়ার কাজান ফিল্ম ফেস্টিভ্যাল, ইংল্যান্ডের রেনবো ফিল্ম ফেস্টিভ্যাল এবং আরও বেশকিছু আন্তর্জাতিক উৎসবের জুরি বোর্ডে কাজ করেছেন।


সাদিয়া খালিদ রীতি/ সংগৃহীত


সাদিয়া খালিদ রীতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলসে (ইউসিএলএ) চিত্রনাট্য নিয়ে অধ্যয়ন করেছেন এবং তিনি হলিউডের বেশ কয়েকটি প্রযোজনা সংস্থায়ও কাজ করেছেন।

   

About

Popular Links

x