Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কে মাইক্রোবাস উল্টে আহত সাত

আহতদের মধ্যে দায়িত্বরত এক নৌবাহিনী সদস্যও রয়েছেন

 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:০৬ পিএম

চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সংযোগ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি মাইক্রোবাস। এতে মারাত্মক আহত হয়েছেন অন্তত সাতজন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের সংযোগ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়ক বিভাজকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত হয়েছেন- নৌবাহিনী সদস্য গাজী মাহবুবুর রহমান রনি, মাইক্রোবাস চালক রুবেল এবং মাইক্রোবাসটির আরোহী আলী মর্তুজা, রাশেদুল ইসলাম, ফারহানা, মুন্না ও কান্তি। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ পরিদর্শক মহিউদ্দিন বলেন, “দুর্ঘটনায় টানেলে দায়িত্বরত নৌ সদস্য গাজী মাহবুবুর রহমান রনি এবং মাইক্রোবাসের ছয় আরোহী আহত হয়েছেন। আহত নৌ সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতাল ও বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, কক্সবাজার থেকে টানেলের দিকে আসা মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x