Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জরিপ: মানসিক চাপে আছে দেশের ২৬% মানুষ

মানসিকভাবে সবচেয়ে বেশি চাপে আছে শ্রীলঙ্কার বাসিন্দারা। বাংলাদেশের চেয়েও নিচে আছে ভারত ও পাকিস্তান

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৪:০৮ পিএম

বাংলাদেশের অন্তত ২৬% মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। সম্প্রতি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেপিয়েন ল্যাবসের “মেন্টাল স্টেট অব দ্য ওয়ার্ল্ড ইন-২০২৩” শীর্ষক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের ৭১টি দেশের ১৩টি ভাষার মোট পাঁচ লাখ মানুষের ওপর জরিপ চালিয়ে তারা এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের ৭১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৩তম। বাংলাদেশের মেন্টাল হেলথ কোশেন্ট বা এমএইচকিউ স্কোর ৬২। সেই হিসেবে বাংলাদেশের ২৬% মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে।

সাত-আট বছরের পথশিশুরা হাতে ফুল নিয়ে সবার কাছে ছুটে যায় বিনিময়ে কিছু টাকা/ফাইল ছবি/ঢাকা ট্রিবিউন

প্রতিবেদনে অনুসারে, জরিপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে মানসিকভাবে সবচেয়ে বেশি ভালো আছে শ্রীলঙ্কার মানুষ। দেশটির মাত্র ১৪% লোক মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। তালিকার শীর্ষে থাকা অন্য কয়েকটি দেশ হলো- ইতালি, জর্জিয়া, নাইজেরিয়া ও আর্মেনিয়া। আর তলানিতে থাকা দেশগুলোর মধ্যে শীর্ষে আছে উজবেকিস্তান। পরের অবস্থানে আছে যথাক্রমে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও তাজিকিস্তান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যায় বাংলাদেশের চেয়েও নিচে আছে ভারত ও পাকিস্তান। দেশ দুটির অবস্থান যথাক্রমে ৬০ ও ৫৫। দুই দেশের যথাক্রমে ৩০% ও ২৮% মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

এদিকে, যুদ্ধের দামামার মধ্যেও ইসরায়েলের মাত্র ২০% মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ২৫% মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

   

About

Popular Links

x