Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাতিরপুলে আগুন, নিয়ন্ত্রণে সাত ইউনিট

খবর পেয়ে ৬টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট পৌঁছায়

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৭:৪৪ পিএম

ঢাকার হাতিরপুল কাঁচাবাজারে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৬টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট/ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে চার ইউনিট, পরে আরও তিন ইউনিট যুক্ত হয়েছে। এখন মোট সাতটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম জানান, আগুনের সূত্রপাত ভবনের ২য় তলায় কার্পেটের গোডাউন থেকে।

   

About

Popular Links

x