Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ

তিনজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং একজন কবি নজরুল কলেজের শিক্ষার্থী

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৫:০৯ পিএম

রাজধানী ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থী এবং কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, কোটা সংস্কারের দাবি এবং সোমবার বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর ডাকা বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়সংলগ্ন সিএমএম কোর্ট সংলগ্ন সড়কের সামনে পৌঁছালে তাদের ওপর দুর্বৃত্তরা হামলা করে। এ সময় হামলাকারীরা শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করে। এতে চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনিক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তু এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফেরদৌস।

আহত কবি নজরুল কলেজের শিক্ষার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি জোনের এএসপি নজরুল সাংবাদিকদের বলেন, “গুলির খবর শুনেছি। তবে আমরা একটি গ্রুপকে মিছিল করতে দেখেছি। অন্য গ্রুপ দেখিনি।”

   

About

Popular Links

x