Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাঙ্গামাটির জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যেহেতু রাঙ্গামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জান ও মাল ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে। সেহেতু আমি মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাঙ্গামাটি পার্বত্য জেলা অদ্য ২০.০৯.২০২৪ খ্রি. তারিখ শুক্রবার দুপুর ১.০০ ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারি করলাম।“

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার ঘটে যাওয়া খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষের উত্তেজনা রাঙামাটিতেও ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দীঘিনালায় হামলার প্রতিবাদে রাঙামাটিতে পাহাড়ি শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বনরুপা বাজারে গেলে পুরো শহরে গুজব ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে তৈরি হয় আতঙ্ক। এ সময় বনরুপা বাজারে হামলা চালানো হয়। আগুন দেওয়া হয় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে। এতে কয়েকজন আহত হন। পরিস্থিতির উন্নতি না হওয়ায় জেলা প্রশাসক রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি করেন।

   

About

Popular Links

x