Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোবিন্দকে দেখতে গিয়ে মেজাজ হারালেন শিল্পা শেঠি

মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন গোবিন্দ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পিএম

বলিউড অভিনেতা গোবিন্দ তার লাইসেন্স করা রিভলবার থেকে ভুলবশত হাঁটুতে গুলিবিদ্ধ হন। রিভলবার লক না থাকায় গুলি ছিটকে লাগে গোবিন্দর হাঁটুতে। গুরুতর আঘাত পেয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন অভিনেতা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) মুম্বাইয়ে জুহুর হাসপাতালে গোবিন্দকে দেখতে গিয়েছিলেন শিল্পা শেঠি। সেখানে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।

হাসপাতালের বাইরে তখন ছবি শিকারিদের ভিড়। গাড়ি থেকে নেমে আসতেই শিল্পাকে ঘিরে ধরেন তারা। অনেকক্ষণ ধরেই তারা শিল্পার আসার অপেক্ষায় ছিলেন। শিল্পা পৌঁছাতেই তার ছবি তুলতে যান তারা। অন্যদিকে শিল্পাও হন্তদন্ত হয়ে হাসপাতালে প্রবেশ করছিলেন। কিন্তু ছবি শিকারিরা পথ আটকাতেই অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়, রেগে যান শিল্পা।

হাসপাতালে ছবি শিকারিদের ক্যামেরার সামনেই তিনি মেজাজ হারান। তাদের উদ্দেশ্যে শিল্পা বলেন, “এটাও কি ছবি তোলার জায়গা।” এ মন্তব্য করেই তাড়াতাড়ি হাসপাতালের ভিতরে চলে যান তিনি। এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ মনে করছেন, শিল্পার মাথা গরম করার যথেষ্ট কারণ রয়েছে।

উল্লেখ্য, অস্ত্রোপচার করে শরীর থেকে গুলি বের করা হয়েছে গোবিন্দর। মঙ্গলবার কলকাতায় আসার কথা ছিল অভিনেতার। নিজের সঙ্গে সব সময় লাইসেন্স করা রিভলবার রাখেন তিনি। রওনা দেওয়ার আগে অস্ত্রটি দেখার সময় তার হাত থেকে পড়ে যায় সেটি। তখনই রিভলবার থেকে গুলি এসে লাগে তার পায়ে।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই অডিও বার্তায় গোবিন্দ বলেন, “হ্যাঁ, আমার গুলি লেগেছিল। গুলি বের করা হয়েছে। আমার পরিবার, আমার মা-বাবার আশীর্বাদে এখন ভালো আছি। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।”

   

About

Popular Links

x