Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি এই অভিনন্দন জানান

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম

যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পূর্বেই ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (২০ জানুয়ারি) টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি এই অভিনন্দন জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাতীয় নিরাপত্তা পরিষদের প্রতি দেওয়া ভাষণে পুতিন স্বীকার করেছেন, রাশিয়ার সঙ্গে ট্রাম্প যোগাযোগ পুনরায় চালু করতে চান। একই সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে ট্রাম্পের সবকিছু করার চেষ্টার কথাও স্বীকার করে নিয়েছেন।

পুতিন বলেছেন, “অবশ্যই আমরা তার অবস্থানকে স্বাগত জানাই। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার জন্য তাকে আমরা অভিনন্দন জানাই।”

রুশ নেতা বলেছেন, “ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সংলাপের জন্য উন্মুক্ত রয়েছেন তিনি। কিন্তু ট্রাম্পের অবস্থান হওয়া উচিত সাময়িক যুদ্ধবিরতির দলে অঞ্চলটির সব দেশ ও মানুষের বৈধ স্বার্থের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীর্ঘমেয়াদি শান্তি।”

   

About

Popular Links

x