Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জয়শঙ্কর: বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ওয়াশিংটনে আছেন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন এস জয়শঙ্কর। তবে ওই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

বুধবার (২২ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর এ কথা বলেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ওয়াশিংটনে আছেন।

বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের ভিসানীতি এবং আঞ্চলিক নানা বিষয় নিয়েই ওই দ্বিপাক্ষিক বৈঠকে কথা হয়েছে। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যাণ্ডেলে জয়শঙ্কর লিখেছেন, “আমাদের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও ঝালিয়ে নিলাম।”

বিদেশ সচিব রুবিওকে ভারত-মার্কিন সম্পর্কের একজন দৃঢ় প্রবক্তা বলেও উল্লেখ করেছেন জয়শঙ্কর। তিনি বলেছেন, “এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বহু বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে।”

ভারতীয় দূতাবাসে সংবাদ সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে জয়শঙ্করকে এক সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি-না? জবাবে জয়শঙ্কর বলেন, “হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে। আমার মনে হয় এ নিয়ে বিস্তারিত কিছু বলা উচিত হবে না।”

ভারত ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, “দুই দেশের সম্পর্ক সামনে এগিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সুস্পষ্ট আগ্রহ রয়েছে। এটা খুবই স্পষ্ট যে, নতুন প্রশাসন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারতের উপস্থিতি চেয়েছিল। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর অগ্রাধিকার দিচ্ছে।”

   

About

Popular Links

x