Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৩২ নম্বর বাড়ির কাঠামো খুলে নিয়ে যাচ্ছে অনেকে

ভাঙারি পণ্য হিসেবে বিক্রয় করা যাবে এমন নানা অবকাঠামো নিয়ে যাচ্ছেন অনেকে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২১ পিএম

ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বড় একটি অংশই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখনও চলছে ভাঙচুর। ভবনের ভেতর থেকে স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যেতে দেখা গেছে অনেককে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটির তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পুরো বাড়িজুড়ে ভিড় জমানো ছাত্র-জনতা ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছেন। ভবনে ভাঙচুরের শব্দ। এ সময় কাউকে কাউকে ভেতর থেকে বিভিন্ন আসবাবপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা গেছে। কেউ এসির যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছেন। ভাঙারি পণ্য হিসেবে বিক্রয় করা যাবে এমন নানা অবকাঠামো নিয়ে যাচ্ছেন অনেকে।

পেশায় গাড়িচালক রাসেল নামের একজন বলেন, “আমি বাড়ির দলিলের ফটোকপি পেয়েছি। এটা নিয়ে যাচ্ছি। এছাড়া একটি প্লাস্টিকের প্লেট পেয়েছি, সেটাও নিয়ে যাচ্ছি।”

এর আগে, “জয় বাংলা” স্লোগান দেয়ায় এবং ভবন ভাঙার জন্য অকথ্য ভাষায় গালাগালি দেয়ায় নারীসহ দুইজনকে মারধর করতে দেখা গেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনীর সদস্যদের কেউ উপস্থিত ছিলেন না।

   

About

Popular Links

x