Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা

পুলিশের সঙ্গে  আন্দোলনকারীদের ধস্তাধস্তি

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৪:১২ পিএম

দেশজুড়ে আশঙ্কাজনকহারে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে  আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে “ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের প্ল্যাটফর্ম” এই পদযাত্রার আয়োজন করে। পদযাত্রাটি ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এদিকে, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকে ছোট-ছোট মিছিল নিয়ে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। এ সময় তারা ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন।

এরপর দুপুর ১টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের সড়ক থেকে সরে যান। তারপর তারা আবার জাদুঘরের সামনে অবস্থান নেন।

   

About

Popular Links

x