Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সকালে সমাবেশ, জুমার পর গণ-অনশনের ঘোষণা জবি শিক্ষক-শিক্ষার্থীদের

দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়েই অবস্থান করবেন শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেট : ১৬ মে ২০২৫, ০৯:৫৮ এএম

শিক্ষার্থীদের অধিকার আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকাল ১০টায় সমাবেশ ও জুমার নামাজের পর গণ-অনশনের ঘোষণা দিয়েছে জবি শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ১১ টা ৫০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে “জবি ঐক্যের” পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এ ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়েই অবস্থান করবেন শিক্ষার্থীরা। 

অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “আমরা সরকারের নিকট আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের বেধড়ক মেরেছে কিন্তু আমাদের অধিকারের বিষয়ে কোনো কর্নপাত করেনি। এমনকি ৩৫ ঘন্টা পার হলেও কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। সরকার থেকে কোনো বার্তা আসেনি এখনও।” 

তিনি আরও বলেন, “দাবি আদায়ে শিক্ষক-শিক্ষার্থীরা আজ শুক্রবার জুমার নামাজের পরে গণ-অনশন শুরু করবে। এতে সাবেক ও বর্তমান জবিয়ানদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিন শুক্রবার সকাল ১০টা থেকে আন্দোলন স্থলে শুরু হবে জবিয়ান সমাবেশ।”

তিনি সাবেক ও বর্তমান জবিয়ানদের আহ্বান জানিয়ে আরও বলেন, “এই রাজপথেই আমরা জুমার নামাজ আদায় করবো। আমি সাবেক ও বর্তমান জবিয়ানদের আহ্বান জানাই এই কর্মসূচিতে অংশ নেওয়ার। একইসঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ কর্তৃক শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালো দিবস ঘোষণা করা হলো।”

এদিকে টানা দুইদিনের বেশি সময় ধরে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো-

১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

৪. শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশদের বিচারেী আওতায় নিতে হবে।

   

About

Popular Links

x