Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এনআইডি ব্লকেরও আদেশ দেওয়া হয়েছে

আপডেট : ২৭ মে ২০২৫, ০৫:৩০ পিএম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকেরও আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান নিষেধাজ্ঞা ও ব্লকের আবেদন করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বিধায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল নাগরিক পার্টি থেকে তাকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

   

About

Popular Links

x