Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে ভাসছিল শিক্ষার্থীর মরদেহ

অনেকেই মৃতদেহটি পুকুরের মাঝখানে ভাসতে দেখে ময়লার স্তূপ মনে করে গুরুত্ব দেয়নি

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১০:১৩ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদ আব্দুলাহ নামের এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করলে তার পরিচয় শনাক্ত করা হয়।

নিহত সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে অনেকে পুকুরের মাঝখানে কিছু একটা ভেসে উঠতে দেখেন। কিন্তু মানুষের দেহ কি না, কেউ তা নিশ্চিত করতে পারেন না। এ জন্য কেউ বিষয়টি তেমন গুরুত্ব দেননি। পরে বিকেল ৫টার দিকে লাশটি পুকুরপাড়ের দিকে এলে হলে থাকা শিক্ষার্থীরা সেখানে ভিড় জমান। পরে প্রক্টরিয়াল বডিকে জানালে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ সদস্যের উপস্থিততে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুকুর পাড়ের দোকানদা আকমল বিশ্বাস বলেন, ‘‘বিকেল ৫টার দিকে মৃতদেহ পুকুরের কিনারে এলে বোঝা যায় এটা মরদেহ। পরে বিকেল সাড়ে ৬টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করেন।’’

সাজিদের বন্ধু ইনসান বলেন, ‘‘আমি ওকে একা থাকতে দিই না। গতকাল রাত ২টা পর্যন্ত আড্ডা দিয়েছি। সকাল থেকে কল দিলেও রিসিভ করছে না।’’

কুষ্টিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কেন কীভাবে মারা গেছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x