গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমণে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে সারাদেশে নতুন করে কারো শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়নি।
রবিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭২৭ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত দেশে ২০ লাখ ৫২,২৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর সারাদেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৯,৫৩১ জনে ঠেকেছে।