রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় আগারগাঁওয়ে কমিশন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল।
সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, “পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে এটি জানানো হয়েছে।”
কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে “কৃষিবিদ ঐক্য পরিষদ”র ব্যানারে “ব্লকেড” কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরই বৈঠকটি বাতিল করা হয়।