সিরাজগঞ্জের উপজেলার নলকা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ১০ জন।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উত্তরবঙ্গ থেকে যাত্রীবাহী বাসটি সিরাজগঞ্জের নলকা এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসটি মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।
তিনি আরও বলেন, “খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে”।