পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবে সরকার

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ১৪ এপ্রিল দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে 'কৃষক কার্ড' বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

কৃষি কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে সরকারের এটি একটি ডিজিটাল উদ্যোগ। 

এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণের সুবিধা পাবেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা এবং কৃষকদের জন্য নায্যমূল্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

এই কর্মসূচির আওতায় প্রত্যেক ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক আর্থিক অনুদান হিসেবে গড়ে ২,৫০০ টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ পাবেন।