বাংলা নববর্ষের প্রথম দিনে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন।
সোমবার (১৩ এপ্রিল) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ মেট্রোস্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারা দিন বন্ধ থাকবে।