বেড়াতে যেয়ে মা কে খুন করলেন মেয়ে

যশোরের কেশবপুরে মেয়ের হাতে মা গৌরি রানী অধিকারী (৭০) খুন হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে কেশবপুর উপজেলা শহরের সাহাপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মেয়ে দীপ্তি অধিকারীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, “কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসে দীপ্তি রানী অধিকারী। সোমবার (২৭ এপ্রিল) রাতে পারিবারিক বিষয়ে মায়ের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন দীপ্তি। এক পর্যায়ে গভীর রাতে শক্ত ভারি বস্তু (বটির কাঠের অংশ) দিয়ে গৌরি রানী অধিকারীর মাথা আঘাত করেন। সেখানেই তার মৃত্যু হয়েছে।“

তিনি আরও বলেন, “খবর পেয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১ টার দিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দীপ্তি রানী অধিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।“