শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালু করবে সরকার

সড়কে ব্যক্তিগত যানবাহনের নির্ভরতা হ্রাস করে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে দেশে বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) বাস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একইসঙ্গে জ্বালানি তেলের ওপর চাপ কমাতেও এই ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।

মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গণপরিবহনে জ্বালানি নির্ভরতা কমানোর বৃহত্তর অংশ হিসেবে বিদ্যুৎচালিত বাস চালুর পরিকল্পনা করছে সরকার। প্রথম ধাপে শিক্ষার্থীদের জন্য এসব বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানো হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন,“ভবিষ্যতে আমাদের বিদ্যুতের দিকে যেতে হবে। শিক্ষার্থীদের জন্য যে স্কুল বাস সেটা যদি বৈদ্যুতিক হয় সেটাতে শুল্ক থাকবে না।”