শপথ নিলেন নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ-সদস্য হিসেবে শপথ নিয়েছেন মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি।

বুধবার (৬ মে) তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। 

সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ পাঠ করান। সেই নিয়ম অনুসারেই এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শপথ গ্রহণ শেষে সংসদ সচিবের কক্ষে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন নুসরাত তাবাসসুম।