শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের ইমামকে গণপিটুনি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে। 

 শনিবার (২৩ মে) অভিযুক্ত ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ,  দীর্ঘদিন ধরে মক্তবে পড়তে আসা শিশুদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছিল ওই ইমাম। ভুক্তভোগী শিশুদের কাছ থেকে বিষয়টি জানার পর সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে শনিবার সকালে ওই ইমামকে হাতেনাতে ধরে ফেলে তারা।  

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে কলাপাড়া আদালতের মাধ্যমে পটুয়াখালী কারাগারে  প্রেরণ করা হয়েছে।