মেঘনায় আকস্মিক ঝড়ে ডুবে গেলো ৫ নৌকা

ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার সময় আকস্মিক কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে পাঁচটি মাছধরা নৌকা ডুবে গেছে। তবে ঘটনায় কোনো প্রাণহানি বা জেলে নিখোঁজের খবর পাওয়া যায়নি। নদীতে ডুবে যাওয়া নৌকাগুলোর সন্ধান এখনও মেলেনি।

বুধবার (২৭ মে) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার শিবপুর ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে দুর্ঘটনা ঘটে।

ভোলা জেলা মৎস্য বিভাগের নদী পাহারাদার মো. জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডুবে যাওয়া নৌকাগুলোর মধ্যে রয়েছে শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকার দুলাল মাঝি, জামাল মাঝি ফিরোজ মাঝির নৌকা এবং পূর্ব ইলিশা ইউনিয়নের শামীম মাঝির নৌকা। এছাড়া ক্ষতিগ্রস্ত আরও একজন জেলের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে জেলেরা জাল নৌকা নিয়ে নদীতে মাছ ধরছিলেন। সময় হঠাৎ করে কালবৈশাখি ঝড় শুরু হয়। প্রবল বাতাস উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে একের পর এক নৌকা ডুবে যায়।

সময় ঝড়ের কবলে পড়ে জেলেরা চিৎকার শুরু করলে নদীতে থাকা অন্য জেলেরা কয়েকজনকে উদ্ধার করেন। বাকিরা সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান।

এদিকে ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতেও শামীম মাঝিসহ দুই জেলে ঝড়ের কবলে পড়েন। তাদের নৌকাও ডুবে গেলে আশপাশে থাকা জেলেরা দ্রুত তাদের উদ্ধার করেন। পাশের চর এলাকায় ডুবে যাওয়া আরেকটি নৌকার জেলেরাও নিরাপদে উদ্ধার হয়েছেন।

ভোলা জেলা মৎস্য বিভাগের নদী পাহারাদার মো. জাফর বলেন, “ভোলার মেঘনা নদীতে আজ মোট পাঁচটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। চারজন ক্ষতিগ্রস্ত জেলের নাম জানা গেলেও একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, “আমরা ঘটনাটি খোঁজ নিয়ে দেখেছি। এখন পর্যন্ত কোনো জেলে নিখোঁজের খবর পাওয়া যায়নি।