যমুনা নদীতে গোসল করতে নেমে হাফেজের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে গোসল কর‌তে নেমে মাহাতাবুদ্দৌলাহ পাহালোয়ান শাকিল (৪৫) নামের মাদ্রাসার হাফেজের মৃত্যু হ‌য়েছে। তিনি উপ‌জেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রা‌মের গুঠাইল পাহালোয়ান বাড়ীর বাসিন্দা।

শুক্রবার (২৯মে) ) বিকালে উপ‌জেলার গুঠাইল এলাকার যমুনা নদী‌তে এই ঘটনা ঘ‌টে।

এলাকাবাসী  জানান, মাহাতাবুদাদৌলাহ পাহলোয়ান শাকিল প্রতিদিনের মতো বা‌ড়ির পা‌শে যমুনা নদী‌তে গোসল কর‌তে নেমেছিল। এ সময় হাফেজ শাকিল সাঁতার না জানায় পা‌নি‌তে ডুবে যায়। অন্যরা দেখতে পেয়ে শাকিল কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত
ঘোষণা ক‌রেন।

ইসলামপুর উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মে‌ডি‌ক্যাল অ‌ফিসার ডা. নোমানুর রশিদ নয়ন ব‌লেন, “তাকে হাসপাতা‌লে  নিয়ে আসার আ‌গেই তার মৃত্যু হ‌য়ে‌ছে।