পাওনা টাকার দাবিতে জানাজা আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকা আদায়ের দাবিতে এক মৃত ব্যক্তির জানাজা দাফন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। পরে পরিবারের পক্ষ থেকে টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলে জানাজা অনুষ্ঠিত হয়।

মৃত গোলজার হোসেন উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঈদুল আজহার দিন দুপুরে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) সকাল ৮টার দিকে মশুরাকান্দা ঈদগাহ মাঠে তার জানাজার আয়োজন করা হয়। সময় সনমান্দী ইউনিয়নের নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান গোলজার হোসেনের কাছে লাখ ৩৬ হাজার টাকা পাওনা থাকার দাবি তুলে জানাজা দাফন কার্যক্রমে আপত্তি জানান।

অভিযোগ রয়েছে, পাওনা টাকার বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত জানাজা সম্পন্ন করতে দেওয়া হবে না বলে তিনি জানান। এতে কিছু সময়ের জন্য জানাজা কার্যক্রম স্থগিত হয়ে যায়।

পরে মৃতের পরিবারের সদস্যরা বকেয়া টাকা পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং জানাজা সম্পন্ন করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হজরত মিয়া বলেন, জানাজায় কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। এমন ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বিষয়ে মৃতের ভাগিনা জানান, বিষয়টির সমাধান হয়েছে এবং তিনি উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, গোলজার হোসেনের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল এবং তিনি লাখ ৩৬ হাজার টাকা পাওনা ছিলেন। বহুবার তাগাদা দিয়েও টাকা না পাওয়ায় বিষয়টির সমাধান চেয়েছিলেন। তবে শুধুমাত্র টাকার জন্য জানাজা আটকে দেওয়ার অভিযোগ তিনি সরাসরি অস্বীকার করেন। তার দাবি, মৃতের পরিবার আগামী রোববার টাকা পরিশোধের আশ্বাস দেওয়ার পর বিষয়টির নিষ্পত্তি হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ অবহিত করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতো।“