বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান।
বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে মাসুদ খানকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
সরকারি আদেশ অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তিনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে একই দিন সকালে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেন। তার পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খানের নিয়োগ চূড়ান্ত করা হলো।