টানা ১৬ দিনের ছুটি শেষে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শুরু হয়েছে নিয়মিত পাঠদান।
রবিবার (৭ জুন) সকাল থেকে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সড়কগুলোয় যানবাহনের চাপ ছিলো চোখে পড়ার মতো।
রাজধানীর একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীরা নতুন উদ্যম নিয়ে স্কুলে ফিরবে বলে আমরা আশা করছি। পাঠদানের পাশাপাশি তাদের মানসিকভাবে চাঙা রাখতে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমও পরিচালনা করা হবে।”
অভিভাবকদের মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে স্বস্তি দেখা গেছে। অনেকেই মনে করছেন, দীর্ঘ ছুটির কারণে শিশু-কিশোরদের দৈনন্দিন শিক্ষাজীবনের স্বাভাবিক ছন্দ কিছুটা ব্যাহত হয়েছিল। এখন আবার নিয়মিত ক্লাস শুরু হওয়ায় তারা নির্ধারিত রুটিনে ফিরে আসতে পারবে।