মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) ছোড়া গুলিতে ভারতীয় এক চোরাকারবারি আহত হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
তবে আহত ওই ব্যক্তির নাম জানা যায়নি।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, শনিবার রাতে বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়নের একটি টহল দল বড়লেখা সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এসময় বিজিবির টহল দল দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অন্য চোরাকারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।