কৃষক কার্ড নিয়ে ভাইরাল হওয়া কবির হোসেন আর নেই

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেন মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কৃষক কার্ড গ্রহণের একটি ছবি ও ঘটনাকে কেন্দ্র করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। এরপর থেকেই স্থানীয়ভাবে পরিচিত মুখে পরিণত হন কবির হোসেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি শোকাহত পরিবারকে এই দুঃসময়ে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।