সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে বৈঠকে বসছে পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি।
বুধবার (২৪ জুন) কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নিতে পে-স্কেল কমিটি বৈঠক ডেকেছে বলে জানা গেছে।
বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, পে-স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসন এবং কারিগরি ও আইনি জটিলতা দূরীকরণসহ নানা বিষয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নিশ্চিত করে জানান, বুধবার সচিব কমিটির নির্ধারিত সভা রয়েছে এবং সেখানে পে-স্কেল বাস্তবায়নের সব আইনি ও প্রাতিষ্ঠানিক দিক নিয়ে বিস্তারিত রোডম্যাপ তৈরি হবে।
সূত্র থেকে জানা গেছে, এবারের পে-স্কেলের সবচেয়ে বড় চমক থাকছে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য। বাজারে তীব্র মূল্যস্ফীতির চাপ মোকাবিলা এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ এর বিষয়টি মিটিংয়ে বিশেষ অগ্রাধিকার পাচ্ছে।