বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (২৭ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, একইসঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

রাজশাহী, পাবনা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত শুক্রবার দেশের চার জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। জেলাগুলো হলো রাজশাহী, পাবনা, যশোর ও খুলনা। এর মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতেও তাপমাত্রা অনেক বেশি ছিল, ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।  

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭%। তবে দেশের বিভিন্ন স্থানে গরম বাড়লেও অন্তত তিন বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হলো সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় সিলেটে, ৫৮ মিলিমিটার।