হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩২ জন। আর হাম শনাক্ত হয়েছে ১০১ জনের। মোট আক্রান্ত হয়েছে ৮৩৩ জন। 

হামের উপসর্গে মারা যাওয়া ২ শিশুর একজন ঢাকার আরেকজন সিলেটের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা হচ্ছে ৭৩১। 

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪ হাজার ৬৯৩ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৫২৬ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ১৭ হাজার ২১৯ শিশু।

১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ৯৬৬ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৪ হাজার ২১৮ জন।