প্রাথমিক বৃত্তির ফল আজ, জানা যাবে যেভাবে

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার (৯ জুলাই)।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

এবার মোট ৮২,৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ১৬, ৫০০ বেসরকারি (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী রয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকেরা আইপিইএমআইএস (IPEMIS) পোর্টাল এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এ বছর দেশের ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী ছিল।