রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম আবার গ্রেপ্তার হয়েছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদান ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত ছিলেন তিনি।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে পল্লবী থানার মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, “তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। পল্লবী থানা পুলিশের ওয়ারেন্টের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”