কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। পাশাপাশি আমদানির ওপর বিদ্যমান কর কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
রবিবার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সোমবার (৩ আগস্ট) থেকে আমদানি শুরু হলে আগামী কয়েকদিনের মধ্যে বাজারে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে বাজারটি পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, পরিদর্শনের সময় মন্ত্রীরা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, পাইকারি ও খুচরা মূল্য এবং সার্বিক বাজার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
কৃষিমন্ত্রী বলেন, “কাঁচামরিচের দাম স্থিতিশীল রাখতে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং কাঁচা মরিচ আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে।”
আমদানি করা কাঁচামরিচ বাজারে পৌঁছালে সরবরাহ বাড়বে। ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে সরকার আশা করছে।