যে ৪ অভ্যাস ছাড়লেই কমবে হার্টের বয়স

শরীরের ওজন বেড়ে যাওয়া কিংবা রক্তে উচ্চ শর্করার মাত্রা বেড়ে যাওয়া হৃৎপিণ্ডকে বয়সের তুলনায় অনেক দ্রুত বৃদ্ধ করে তোলে। ফলে হৃদ্‌যন্ত্রের রক্ত সঞ্চালন ক্ষমতা কমে যায়, একই সঙ্গে হৃদরোগের ঝুঁকিও তৈরি হয়। যদিও ইচ্ছা করলেই হৃদপিণ্ডের বয়স কমিয়ে আনা সম্ভব, আর তার জন্য মানতে হবে কয়েকটি নিয়ম।

সিগারেটকে না বলুন

হৃৎপিণ্ড সুস্থ রাখতে সিগারেট খাওয়া যাবেই না। এছাড়াও পানমশলা থেকে শুরু করে তামাক জাতীয় সব পণ্য থেকে দূরে রাখতে হবে। সম্পূর্ণভাবে এগুলি বন্ধ করতে পারেন, তা হলে কাল থেকে আপনার হার্ট নিজের মেরামতি নিজেই শুরু করে দেবে।

খাওয়ার সময় লবণ হারাম 
ভাতের সঙ্গে অনেকেই একটু নুন খান, তবে এই অভ্যাসের কারণে কিন্তু প্রেশার বেড়ে যেতে পারে, হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে। তাই নিজের হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে অতিরিক্ত নুন খাওয়া বন্ধ করতে হবে। 

হাঁটা শুরু করুন
হৃদ্‌যন্ত্রের বয়স কমাতে হলে হাঁটা শুরু করতে হবে। এমন ভাবে হাঁটতে হবে, যাতে হৃৎস্পন্দন বাড়ে। রোজ অন্তত আধ ঘণ্টা হাঁটতেই হবে। সময় কম থাকলে সকাল-বিকেল দু’বেলা সময়টা ভাগ করে নিলেও হবে। সপ্তাহে মোট আড়াই ঘণ্টা হাঁটলে হৃদ্‌যন্ত্রের বয়স কমানো যেতে পারে।

সময়মতো ঘুমোতে হবে
প্রতিদিন কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুম খুব প্রয়োজন। তবে শর্ত একটাই রোজ একই সময় ঘুমোতে যেতে হবে আর একই সময় ওঠার অভ্যাস করতে হবে। এসব অভ্যাস মেনে চললেই হার্টের বয়স কমে যাবে!