উত্তরের বন্যাপ্রবণ নদী তিস্তার পানি বাড়ছে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় নদী অববাহিকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রবিবার (৯ আগস্ট) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবো জানিয়েছে, বর্তমানে ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি।
এছাড়া, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তরের তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে তিস্তা নদীর অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পাউবো।