পুলিশকে কামড়ে হাতকড়াসহ পালানো মাদক ব্যবসায়ী ১০ ঘণ্টা পর গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশকে কামড়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক মাদক ব্যবসায়ীকে ১০ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের নিজ বাড়ি থেকে মো. রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। সময় তার বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ওইদিন দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালায় তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল। সময় রাজু মিয়াকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবাগুলো জব্দ করে হাতে হাতকড়া পরিয়ে তদন্ত কেন্দ্রের দিকে নিয়ে যাচ্ছিল পুলিশ।

পথে রাজুর পরিবারের সদস্য আশপাশের কয়েকজন তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। একপর্যায়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান রাজু মিয়া।

পুলিশ পরে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। প্রায় ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই সময় তার বড় ভাই আক্তার হোসেনকেও আটক করা হয়।

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, “হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকা এবং তাকে পুলিশের কাছ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে তার বড় ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে।“

পুলিশ জানায়, রাজু মিয়া আক্তার হোসেন উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের বাসিন্দা।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুই ভাইকে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।