রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতার আমিরের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো এক বার্তায় কাতারের আমির নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে তার দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।

অভিনন্দন বার্তায় শেখ তামিম আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, সুদৃঢ় ও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। এরপর শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।