নোয়াখালী বিভাগ চেয়ে শাহবাগে হাজারো মানুষের বিক্ষোভ, বন্ধ যান চলাচল

নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন ঢাকায় বসবাসরত নোয়াখালী জেলার বাসিন্দারা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়।

পরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা "দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জানা গেছে, “চকবাজার স্টাফ সমিতি” নামের একটি সংগঠনের উদ্যোগে এই মিছিল ও বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভের কারণে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।