দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীকে উন্নত চিকিৎসায় ঢাকায় পাঠানো হয়েছে

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার ( সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাট- (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগমও আহত হয়েছেন। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন। ঘটনায় ফিরোজা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী আবদুল বারীকে প্রথমে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারণে তার নির্ধারিত এলাকার সফর বাতিল করা হয়। পরে শুক্রবার বেলা পৌনে ১টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান পা, বাম পায়ের সোল্ডার বুকে আঘাত লেগেছে। তবে বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

দুর্ঘটনার কারণ বিস্তারিত বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।