ফেনীর ছাগলনাইয়া সীমান্তে চাষাবাদের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে মোশাররফ (৪৫) নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে চাষাবাদের সময় এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার বাসিন্দা।
চমেক হাসাপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, জমিতে কাজ করার সময় হঠাৎ বিএসএফের ছোড়া গুলি তার পিঠের বাম পাশে লাগে।
আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন। এখনো গুলির অংশ কিছুটা তার শরীরে রয়ে গেছে বলেও জানান তিনি।