আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেছেন চার স্বতন্ত্র পরিচালক।

রবিবার (১৩ সেপ্টেম্বর) পদত্যাগ করেন তারা।

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে পদত্যাগ করা চার স্বতন্ত্র পরিচালক হলেন, মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। 

জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এস আলম গ্রুপের সাইফুল আলম বা এস আলমের ভাই আবদুস সামাদ লাবু ও কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান। এস আলম গ্রুপ ও কেডিএস গ্রুপ দুটির মালিকপক্ষ চট্টগ্রামের পটিয়ার। 

২০২৪ সালের আগস্টের পর ব্যাংকটির পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। পরিচালনার দায়িত্ব দেওয়া হয় কয়েকজন স্বতন্ত্র পরিচালককে। এদের মধ্যেই ৪ জন পদত্যাগ করলেন। 

গত ১৫ জুলাই গঠিত নতুন পর্ষদে বদিউর রহমানকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান করা হয় লিয়াকত আলী চৌধুরীকে।

এছাড়া, পরিচালকদের মধ্যে রয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, তার ছেলে সেলিম রহমান, মোহাম্মদ আব্দুস সালাম, নাজমুল আহসান খালেদ, মো. এনায়েত উল্লা, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, আহামেদুল হক, মোহাম্মদ ইমাদুর রহমান, মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোসাইন ও মেসবাহ উদ্দিন আহমেদ।